• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

পিরোজপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে চা দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পিরোজপুরের নেছারাবাদে মো. আবুল মল্লিক নামের ব্যক্তির ঝুলন্ত মরদেহ দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

আবুল মল্লিক (৫৫) একই গ্রামের বাসিন্দা। পেশায় তিনি মুদি দোকানি ছিলেন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, আবুল মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে তিনি অনেক সময় অস্বাভাবিক আচরণ করতেন। পাশাপাশি সংসারে ছিল অভাব—অনটন। একসময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও প্রায় পাঁচ বছর ধরে অসুস্থ থাকায় সেই কাজ করতে পারতেন না। পরে ধারদেনা করে বাড়ির সামনে একটি ছোট চায়ের দোকান দেন। তবে দোকান থেকেও সংসারের অভাব দূর হয়নি।

নিহতের মেয়ে জামাই আবীর হোসেন বলেন, মঙ্গলবার আমার শ্বশুরকে হাতে রশি নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে। প্রতিদিনের মতো রাতে তিনি নিজের চা দোকানে ঘুমাতে যান। বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাকে ডাকতে গেলে দোকানের ফাঁক দিয়ে দেখা যায়, গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলে আছেন।

স্থানীয় বাসিন্দা মো. হারুন বলেন, আবুল মল্লিক অত্যন্ত অসহায় ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পাশাপাশি সংসারে অভাব থাকায় তার স্ত্রী ও পরিবারের সদস্যদের অনেক সময় ভিক্ষা করে সংসার চালাতে হয়েছে। গতকালও তাকে হাতে রশি নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে।

নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জেনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...