• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পূর্বে লেখা আবেগঘণ পাঁচটি চিরকুট বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার, লিখে গেছেন ৫ চিঠি ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার গুলশানে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল; গ্রেপ্তার ২ এসএসসি পরীক্ষায় পুনর্নিরীক্ষণেও ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী দাফন নাকি দাহ! ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী কারিগরি ত্রুটিতে আদানির এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শহর থেকে রাতে ব্যবসায়ীক কাজ শেষে পিকনিক করে বাড়ি ফিরছিলেন আলু ব্যবসায়ী বিপ্লব রায় (২২)। ফেরার পথে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় শুভ্রদেব রায় (১৭) নামের আরেক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দেউনিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের কাটন হারি আরাজি গ্রামের জগদীশচন্দ্র রায়ের ছেলে এবং আহত শুভ্রদেব রায় একই ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামের কৃষ্ণ রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার রাতে দেবীগঞ্জ উপজেলায় আলু ব্যবসার কাজ শেষে ব্যবসায়ীদের সঙ্গে পিকনিক করেন তিনি। পরে রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। পরে তিনি উপজেলার দেউনিয়ার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় নিহত বিপ্লব ও আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে নেয়া।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ‘আমরা মরদেহের সুরতহাল করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...