• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকগঞ্জে বাস-রিকশা সংঘর্ষে তৃতীয় লিঙ্গের ব্যক্তি নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ প্রবাসীর ঘর থেকে আটকের পর পুলিশের এসআই প্রত্যাহার রংপুরের প্রেমিকার অন্তরঙ্গ ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেফতার এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা কাগজবিহীন পরীক্ষার যুগে রাবি, ‘পেপারলেস এক্সাম সিস্টেম’ চালু অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ১২ টাকা উদার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী

পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মা নিহত

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (৩ অক্টোবর) রাতে ভোলাহাট উপজেলার জামবারিয়া ইউনিয়নের ধরমপুর গ্রামের এই ঘটনা ঘটে।

নিহত আয়েশা জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামের বাবুল হোসেনের দ্বিতীয় স্ত্রী এবং আশিক বাবুল হোসেনের প্রথম পক্ষের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, শনিবার রাতে মাদকাসক্ত ছেলে আশিক তার সৎ মা আয়েশার কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করেন। টাকা না দিলে সৎ মায়ের পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আয়েশাকে দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে আশিকুর পলাতক রয়েছে। আশিকুর মাদকাসক্ত বলে জানান, ওসি বারিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...