• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাঁধনের ওপর হামলা ছাত্রলীগ নেতা মনিরুলের বাড়িতে তালা, আত্মগোপনে পরিবার বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়ে যুবক নিহত ১০ বছরের সাজাপ্রাপ্ত ১০৪ বছরের বৃদ্ধকে কারাগারে পাঠালেন আদালত বরিশালে মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার পারিবারিক বিরোধের জের ধরে খুনের শিকার ছয় বছরের শিশু, গ্রেফতার ২ সরকারি চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ইতালিতে বাঁধনের ওপর হামলা, মিলল হেনস্তায় জড়িতদের পরিচয় ভারতের সঙ্গে যোগাযোগ চলছে, শেখ হাসিনাকে ফেরত পাঠালেই গ্রেপ্তার: শামা ওবায়েদ ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক বরিশালে একটি ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মৃতদেহ উদ্ধার

পাবনায় ধর্ষণ ও হত্যা মামলার আসামি বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে আদম আলী মোল্লা (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একদন্তে ইউনিয়নের চন্দিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আদম আলী মোল্লা (৬০) একদন্তে ইউনিয়নের ষাটগাছা স্কুল পাড়ার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরণসহ অন্তত ৩টি মামলা রয়েছে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানান, একদন্ত বাজারে থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন কদম আলী। এসময় পথে চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় আশপাশের মানুষ এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

নিহতের মামাতো ভাই আলমগীর হোসেন জানান, আমার বাসা ফরিদপুর থানায়। আমি ভাইয়ের মৃত্যুর সংবাদ পাওয়ার পরই আসছি।

তিনি আরও বলেন, আমার এই ভাইয়ের ছেলে ১৫ দিন আগে আমাকে ফোন দিয়ে বলে, অনেকেই তাদের হুমকি ধামকি দিয়ে আসছে। আমার মনে হয় যারা হুমকি দিয়েছে তারা এই ঘটনা ঘটিয়েছে। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।

পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, নিহতের নামে ধর্ষণ ও হত্যার দুটি মামলা রয়েছে। এছাড়াও একটি বিস্ফোরক মামলা রয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলমান রয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় নিয়ে আসতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...