• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া স্ত্রীর দেওয়া ডিভোর্সের কাগজ হাতে পেয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা বরিশালে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সমাবেশ ও র‍্যালি বরগুনায় নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিএনপির কর্মসূচিতে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান, ভিডিও ভাইরাল

পাওনা টাকা আনতে গিয়ে কিশোরীকে চার দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

দিনাজপুরের হিলিতে পাওনা টাকা আনতে গিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরী চার দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মামলায় আরও দুইজন অভিযুক্ত রয়েছেন।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৩ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন হিলির পালপাড়া এলাকার মৃত খালেক মন্ডলের ছেলে রুহুল আমিন (৪২) এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে শুকুর আলী (৫৫)।

হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) শামিম আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, স্থানীয় এক ব্যক্তির কাছে পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হয় ওই কিশোরী। পরে জানা যায়, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে শনিবার পর্যন্ত তাকে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করা হয়। এ ঘটনায় আরও দুজনের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে।

স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...