• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারকে পাওয়া গেল পটিয়ায় ইউটিউবকে চ্যালেঞ্জ করতে বিশ্ববাজারে বিলিবিলি পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ সাতক্ষীরায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান কুপিয়ে মায়ের মাথা বিচ্ছিন্ন, ১৭ ঘণ্টা পর ছেলে গ্রেপ্তার সব ঘটনার ওপর নজর রাখছি আমরা, মক্কা চুক্তিতে বাংলাদেশ প্রশ্নে জয়সওয়াল নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল চেষ্টা, গ্রেফতার ১৪ দুধ দিয়ে গোসল করে প্রেমের ইতি টানলেন যুবক পাগলা নদীতে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাস পুকুরে, ভেসে উঠল ৯ বস্তা গাঁজা

দুধ দিয়ে গোসল করে প্রেমের ইতি টানলেন যুবক

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...
প্রেম-ভালোবাসায় ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল করে সম্পর্ক থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার এক যুবক।
শুক্রবার (২৮ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলার বিলের ঘাট এলাকায় দুধ দিয়ে গোসল করেন সে।
আলোচিত যুবকের নাম তারিকুল ইসলাম (২৫)। সে শালুকডুবি গ্রামের ছেরদুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তারিকুল ইসলাম বিলের ঘাট এলাকায় গিয়ে দুধ দিয়ে গোসল করেন। এ সময় বিষয়টি দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। দুধ দিয়ে গোসলের মাধ্যমে প্রেম-ভালোবাসার সম্পর্কের ইতি টেনে নতুনভাবে জীবন শুরু করার ঘোষণা দেন তিনি।
তারিকুল ইসলাম জানান, তিনি একসময় একজনকে ভালোবেসেছিলেন। সেই ভালোবাসার সম্পর্ককে ঘিরে তার জীবনে নানা হতাশা ও কষ্ট তৈরি হয়েছে। একপর্যায়ে তিনি সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবেই দুধ দিয়ে গোসল করেছেন।
তারিকুল ইসলাম বলেন, ‘আমি এক বেঈমানকে ভালোবেসেছিলাম। তাকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি। আমি আর সম্পর্কের মধ্যে থাকতে চাই না। ভালোবাসার পেছনে না ছুটে ভালো পথে ফিরে আসতে চাই।’
তিনি আরও বলেন, ‘জীবনে ভালো-মন্দের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই।’
অতীতের সম্পর্ক ও কষ্টকে পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তারিকুলের এমন ব্যতিক্রমী উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই ঘটনাটিকে ভিন্নভাবে দেখলেও তারিকুলের ভাষ্য অনুযায়ী, দুধ দিয়ে গোসলের মাধ্যমে তিনি মূলত অতীতের প্রেমের সম্পর্ককে বিদায় জানিয়ে নতুন জীবনে ফেরার প্রতীকী ঘোষণা দিয়েছেন।
স্থানীয়রা জানান, প্রেমে ব্যর্থ হয়ে অনেকে হতাশায় ভেঙে পড়েন। তবে তারিকুলের এ আয়োজন ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী। দুধ দিয়ে গোসল করে তিনি নিজের অনুভূতি ও সিদ্ধান্তকে প্রকাশ্যে তুলে ধরেছেন।
তারিকুলের এ ঘটনা এখন স্থানীয়দের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে ‘ব্যতিক্রমী ব্রেকআপ’ হিসেবে দেখছেন। তবে তারিকুলের প্রত্যাশা, অতীতের কষ্ট ভুলে তিনি সামনে এগিয়ে যেতে পারবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...