
জামালপুরের ইসলামপুরে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পুতুল রাণী নামে উপজেলা কৃষক লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১ নভেম্বর) দুপুরে পৌরসভার কিংজেল্লা এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন উপজেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, ইসলামপুর উপজেলা যুবদলের কর্মী ফজলুল হকের দায়ের করা নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার পুতুল রাণীকে আসামি করা হয়েছিল। ওই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,’নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পুতুল রাণীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’