• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ‘ডিসেম্বরে আপার ফেরার কোনো সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ শিকার করায় ৪০ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। এর মধ্যে ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আর ৭ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন।

এর আগে, নৌ পুলিশ সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মেঘনা নদীর সদর উপজেলার অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আটক জেলেদের সঙ্গে থাকা ৩৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ১০টি মাছ ধরার নৌকা ও ৭ কেজি ইলিশ জব্দ করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বলেন, আটক ৪০ জেলের মধ্যে ৭ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৩৩ জনের বিরুদ্ধে নিয়মিত ১২টি মামলা হয়েছে।

ওসি আরও বলেন, জব্দ জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। নৌকা থানা হেফাজতে এবং ইলিশ স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। আর মামলার আসামি জেলেদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...