• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রেমিকার বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক বরিশাল-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিন নিয়মিত ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি ভুয়া তথ্যে বাংলাদেশে অবস্থান, সন্দেহভাজন ভারতীয়ের রিমান্ড চায় ডিবি কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’ তিন সহযোগীসহ গ্রেফতার প্রতিষ্ঠান প্রধানদের জন্য মাদরাসা বোর্ডের জরুরি নির্দেশনা শাহজালাল মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রতিদিন হবে গণনা মুগ্ধসহ ১১ জনকে হত্যা, ২৬ আসামির চার্জ গঠনের আদেশ ১১ অক্টোবর চুরি করে পালানোর সময়, চোরাই মালামালসহ ভাই-বোন আটক জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের ভিডিও করা সেই বিউটি রাণী ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ, ১০৩ এনওসি বাতিল

কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’ তিন সহযোগীসহ গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার কুখ্যাত সন্ত্রাসী, রনি হত্যা মামলাসহ ১৮টি মামলার পলাতক আসামি ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’ (২০)-কে তার তিন সহযোগীসহ গ্রেপ্তার করেছে এসআরবি-১১। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে তারাব পৌরসভা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১১-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ৬টি রামদা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অন্য তিন আসামি হলেন- সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)। তারা সবাই শ্রাবণের গড়ে তোলা সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, আসামি শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় একটি সশস্ত্র কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে অরাজকতা সৃষ্টি করে আসছিল। সম্প্রতি রূপগঞ্জে ফল ব্যবসায়ী রনিকে হত্যা করে এই গ্যাংয়ের সদস্যরা। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা গ্যাং প্রধান শ্রাবণের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

এছাড়া মামলা তুলে না নেওয়ায় শ্রাবণ তার অনুসারীদের নিয়ে তারাব পৌরসভার টাটকি এলাকায় মামলার বাদী আমেনা বেগমের বসতবাড়িতে গভীর রাতে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যার অপচেষ্টা চালায়। রূপগঞ্জের স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রকাশ্যে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালাত তারা। সংঘর্ষ, গোলাগুলি ও অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করা এই বাহিনীর প্রধান ‘কুত্তা শ্রাবণ’ ছিল স্থানীয়দের কাছে এক আতঙ্কের নাম। তার বিরুদ্ধে হত্যা, হামলা, অগ্নিসংযোগ, অপহরণ ও চাঁদাবাজিসহ মোট ১৮টি মামলা রয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...