• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই কিলোমিটারে ২০ পয়সা বাসভাড়া বাড়াতে চায় মালিক সমিতি মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করতে থানায় স্কুল পড়ুয়া ছেলে মরিয়মের মরদেহ বাড়ি নিতে ধার করতে হলো ১৭ হাজার টাকা ভোলার স্পিকারের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ব্যবসায়ীর হাত ভাঙার দাবি অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী গাজী নজরুলের ৪ ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর চুরির ঘটনায় ঘরজামাই গ্রেপ্তার, উদ্ধার সাড়ে ছয় ভরি স্বর্ণ

কিলোমিটারে ২০ পয়সা বাসভাড়া বাড়াতে চায় মালিক সমিতি

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর এবার বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

বৈঠকে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণের প্রস্তাব করেছে সড়ক পরিবহন মালিক সমিতি।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানান, জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বৈঠকে পরিবহন ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

আগামী দু-এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...