
ভারতের কলকাতার একটি হোটেলে মঙ্গলবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমীন (২৭), তাদের তিন বছর বয়সী ছেলে স্বর্ণশীষ দত্ত এবং দেবাশীষ দত্তের শ্বশুর মো. আকরাম আলী (৬৪) প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় প্রাণ হারানো ৯ জনের মধ্যে পাঁচজনই বাংলাদেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার (১৯ আগস্ট) এক শোকবার্তায় আজকের পত্রিকা বলেছে, ‘দেবাশীষ দত্ত ও তার পরিবারের সদস্যদের এই মর্মান্তিক মৃত্যুতে আজকের পত্রিকা পরিবার গভীরভাবে শোকাহত। এই অকালমৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত করেছে।’
শোকবার্তায় বলা হয়, ‘পরিবারটির এমন অপূরণীয় ক্ষতির মুহূর্তে আজকের পত্রিকা তাদের পাশে রয়েছে। আমরা প্রয়াত দেবাশীষ দত্ত ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত স্বজনেরা যেন এই কঠিন সময়ে ধৈর্যধারণ ও শোক সামলানোর শক্তি পান, সে জন্য প্রার্থনা করছি।