• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম

ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

আগামী বছরের ৬ জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

নির্বাচন কমিশনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ নিয়ে আগের পরিকল্পনা থেকে নির্বাচন কমিশন (ইসি) সরে আসেনি জানিয়ে তিনি বলেন, “আগামী বছরের ৬ জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে”।

তিনি বলেন, “নভেম্বর ও ডিসেম্বর জুড়ে পরীক্ষা। জানুয়ারিতে কিছুটা ফাঁকা সময় পাচ্ছি। কিন্তু সাত বা আটই ফেব্রুয়ারি থেকে রোজা শুরু। রোজা শেষ হওয়ার মাত্র একদিন পরে আবার এসএসসি পরীক্ষা শুরু। এসএসসি পরীক্ষা শেষে জুনের ছয় তারিখ আবার এইচএসসি পরীক্ষা শুরু। মাঝখানে একটা সময় পাওয়া যাচ্ছে”।

তিনি আরও বলেন, “এবার আমাদের স্পেসগুলো খুব টাইট। এই টাইট স্পেসের মধ্যে কীভাবে সব অ্যাকোমোডেট করবো, তা নিয়ে একটু সাইডলাইন ওয়ার্ক করা দরকার আছে। প্রাথমিক পরিকল্পনার ওপর সবাই মতামত দিয়েছেন। আমরা এটা নিয়ে কমিশনেও বসবো। সাচিবিক লেভেলে যে সমন্বয়গুলো প্রয়োজন, তা সম্পন্ন করা হবে। তারপর ডেট জানিয়ে দেবো”।

নির্বাচন কমিশনার জানান, জাতীয় সংসদ নির্বাচনের সময় যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল, ইউপি নির্বাচনেও সেভাবেই করা হবে। একইসঙ্গে, এই নির্বাচনেও সকল ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।

ইসি সানাউল্লাহ বলেন, “সুতরাং, সেখানে সেনাবাহিনী থেকে সংশ্লিষ্ট সকল বাহিনীই থাকবে। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যাপারে আজকের সভার কনক্লুশানটা আমি যদি এক লাইনে বলি – সবাই এতে সম্মত হয়েছেন যে, আমাদের এই নির্বাচনটা পারতপক্ষে ৬ জুনের আগেই সম্পন্ন করতে হবে, এইচএসসি পরীক্ষার আগে”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...