• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে এসএসসি A+ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা অটোরিকশার যাত্রী কিশোরী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে চালক আটক ‘মক্কা চুক্তিতে যোগদানের প্রস্তাব এলে ইতিবাচকভাবে দেখবে সরকার’: সংসদে পররাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে আহত আ. লীগ নেতা প্লাস্টিকের ব্যাগে পাওয়া নবজাতকের ঠাঁই ছোটমণি নিবাসে, প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা আগুনে পুড়ে ছাই হলো ছেলেকে প্রবাসে পাঠানোর জমানো ২৫ লাখ টাকা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষিকার ধর্ষণ মামলা স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা বরিশালে সেতু আছে সংযোগ সড়ক নেই, জমি অধিগ্রহণ ছাড়াই দখলের অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে ভয় দেখিয়ে ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাকে অব্যাহতি

আগুনে পুড়ে ছাই হলো ছেলেকে প্রবাসে পাঠানোর জমানো ২৫ লাখ টাকা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কিশোরগঞ্জের ভৈরবে আগুনে পুড়ে গেছে ৫০ লাখ টাকা। সেই সঙ্গে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় হেলু মিয়া (৫৫) নামে একজন আহত হয়েছেন।

আগুনে পোড়ার সময় দুটি পরিবার সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করতে পেরেছে বলে জানিয়েছেন পুড়ে যাওয়া তিন ঘরের মালিক মুক্তার মিয়া, জিল্লুর রহমান ও হেলু মিয়া। তবে ঘর তিনটির আসবাপত্র সবই পুড়ে গেছে বলে জানান ঘরের মালিক।

ঘর মালিক মুক্তার মিয়া বলেন, আমার ছেলে বিদেশ থাকে। তার পাঠানো টাকা জমিয়ে ঘরে ৩০ লাখ টাকা রেখেছিলাম। বাড়িতে নতুন বিল্ডিংয়ের কাজ শুরু করতাম। তার মধ্য দুই লাখ টাকা উদ্ধার করতে পেরেছি। বাকি ২৮ লাখ টাকাসহ ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আরেক ঘর মালিক জিল্লুর রহমান বলেন, আমি এনজিও ও ব্যাংক থেকে সোমবার ২২ লাখ টাকা তুলে ঘরের ড্রামে রেখেছিলাম। তার মধ্য দেড় লাখ টাকা উদ্ধার করেছি। বাকি ২০ লাখ ৫০ হাজার টাকাসহ ঘরটি আসবাপত্রসহ পুড়ে গেল। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম। এ টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠানোর কথা ছিল তার।

হেলু মিয়া বলেন, আগুন নেভাতে গিয়ে আমার হাত পুড়ে গেছে। গ্রামবাসীর সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়েছি।

স্থানীয় ইউপি মেম্বার মো. জাহাংগীর আলম বলেন, তিনটি ঘর পুড়লেও দুইজনের ৫০ লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামবাসী এগিয়ে এসে নদীর পানি দিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...