• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্পেন শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ, আঙুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার দুই আবার কবে থেকে শুরু হবে অতিভারী বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস হরিদাসচন্দ্রের গ্রেপ্তা‌রে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে শিক্ষামন্ত্রী’র পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা সড়ক অবরোধ পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ গাইবান্ধার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাসকে চার দিনের রিমান্ড

অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে : এনটিভির জন্মদিনে এমপি সরোয়ার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে না পারলে গণতন্ত্র ঝুঁকির মুখে পড়ে। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা সেটাই দেখেছি। বিগত সরকার গণমাধ্যমের স্বাধীনতা লুট করেছিল বলেই দেশে দীর্ঘকাল ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল। আজ শুক্রবার (৩ জুলাই) এনটিভির ২৪তম জন্মদিন উপলক্ষে বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।

এমপি সরোয়ার বলেন, ‘গণমাধ্যম যখন নির্দ্বিধায় সাদাকে সাদা আর কালোকে কালো বলতে পারবে, শাসন ক্ষমতায় থাকা ক্ষমতাসীনদের প্রশ্ন করতে পারবে, অনিয়ম দুর্নীতির কথা ভয়মুক্তভাবে বলতে পারবে, ঠিক তখনই গণতন্ত্রের যাত্রা যেমন সুদূর প্রসারী হবে তেমনি গণতন্ত্র মজবুত ভিত্তির ওপর দাঁড়াবে।’

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও এনটিভি প্রতিনিধি আকতার ফারুক শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনুস আলী সিদ্দিকি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জম হোসাইন হেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ, এবায়েদুল হক চান, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, মহানগর জামায়াতে ইসলামীর আমির জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, জেলঅ সমাজসেবা অধিদপ্তর প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ, বরিশাল বি এম কলেজের সাবেক অধ্যক্ষ ইমানুল হাকিম, শিক্ষাবিদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এ এইচ এম তসলিমউদ্দিন, বিভাগীয় ক্রিড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিন, বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির, সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব ঘোষ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের জেলা যুগ্ম আহ্বায়ক তরিক সুলাইমান, মহানগরের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটো ও বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন।

বক্তারা জন্মদিনে এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা সভা শেষে ২৪তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...