• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ : ডপলার রিসার্চের জরিপ বরিশালে ইয়াবা ক্রয় করতে এসে জনতার হাতে ধরা এক কলেজ কর্মচারী রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সরকারদলীয় সভা বরিশালে আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার ২০২৮ সালের মধ্যে সব নিবন্ধনহীন কিন্ডারগার্টেন বন্ধ হবে: প্রতিমন্ত্রী কলকাতায় স্ত্রী-সন্তান, শ্বশুরসহ সাংবাদিক দেবাশীষের মৃত্যু মোবাইলে ভয়েস কলের খরচ কমতে পারে, গণশুনানিতে বিটিআরসি গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ৩০ কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক জন্মনিবন্ধন সনদ আটকে পাঁচ হাজার টাকা দাবির অভিযোগ

২০২৮ সালের মধ্যে সব নিবন্ধনহীন কিন্ডারগার্টেন বন্ধ হবে: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

শিক্ষার মানোন্নয়নে দেশের সব কিন্ডারগার্টেন স্কুল নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তবে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের আওতায় না এলে ২০২৮ সালের মধ্যে নিবন্ধনহীন কিন্ডারগার্টেনগুলো বন্ধ করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) বিকালে চট্টগ্রামের পিটিআই কনফারেন্স হলে ‘প্রাথমিক শিক্ষার রূপান্তর ও কর্মপরিকল্পনা’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে নিবন্ধনহীন কিন্ডারগার্টেনগুলোকে নিয়মের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও শিক্ষা কার্যক্রমও সরকারের নজরদারির আওতায় আসবে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে।’

প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বশীলতা, কর্মপরিবেশ ও জবাবদিহিতাকে নতুন নীতিমালায় গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...