• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিশুছাত্রীকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশ পাহারায় হাসপাতালে মাদ্রাসাশিক্ষক মুলাদীতে আ.লীগ নেতার তালাবদ্ধ বাড়িতে আগুন, পেট্রলবোমার আলামত পেয়েছে ফায়ার সার্ভিস পিরোজপুরে পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ইউএনও ঝালকাঠিতে ৯ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ: স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও শোক র‍্যালি

১০০ আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

জাতীয় সংসদে সংরক্ষিত আসনের পরিবর্তে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

শুক্রবার বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। কারণ নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই।

নারীশিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, নারীশিক্ষার অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি মেয়েদের এসএসসি পর্যন্ত বিনাবেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। মেয়েদের স্নাতক (বিএ) পর্যন্ত বিনাবেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন বলেও জানান স্পিকার।

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয় ছিল এই বিদ্যালয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এ বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ইতিহাস এই কৃতিত্ব মনে রাখবে।

বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিদ্যালয়ের সাবেক ছাত্রী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

অনুষ্ঠানে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...