• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ছেলের নামে মায়ের কাছে নালিশ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের স্কুলে দুই শিক্ষকের মারামারি: সেই শিক্ষক দম্পতির বিরুদ্ধে মামলা, বদলির সুপারিশ খুলনায় পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে জখম, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রেমিকের বাইক চালাচ্ছিল প্রেমিকা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনেরই হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টি বোর্ডের কার্যক্রমে বাধা নেই ধর্মীয় বিষয়ে বৈষম্য হলে সবসময় আওয়াজ তুলবো: নাহিদ ইসলাম বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ সাতক্ষীরায় যুবকের দায়ের কোপে বৃদ্ধা নিহত, আহত ২ দুর্গাপূজার আগে ৩৪ স্থানে হামলা-প্রতিমা ভাঙচুরের অভিযোগ

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টি বোর্ডের কার্যক্রমে বাধা নেই

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিবের আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর ফলে ধর্মমন্ত্রীর নেতৃত্বে গঠিত বোর্ডের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

আগের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও সদস্যদের অব্যাহতি দিয়ে ধর্ম মন্ত্রণালয় গত ২ সেপ্টেম্বর নতুন বোর্ড গঠন করে। প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে ট্রাস্টের চেয়ারম্যান করা হয় ধর্মবিষয়ক মন্ত্রীকে। ট্রাস্টে সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী ও সংসদ সদস্য সুবর্ণা সিকদারকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং তপন চন্দ্র মজুমদারকে সদস্য ও ভাইস চেয়ারম্যান করা হয়।

ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন আগের কমিটির ট্রাস্টি দীপক কুমার পালিত। শুনানি শেষে হাইকোর্ট নতুন বোর্ডের প্রজ্ঞাপন স্থগিত করে রুল জারি করেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন ‍ধর্ম সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...