• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম

স্ত্রী ও সন্তানকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মাগুরার শালিখায় বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুলাই) ভোরে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শালিখা থানার ওসি আশিকুর রহমান।

নিহত অপূর্ব বিশ্বাস (৩২) পুকুরিয়া গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে।

স্বজন ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকাল ৬টার দিকে অপূর্বর স্ত্রী দীপা বিশ্বাস দেড় বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে বাড়ির আড়ার সঙ্গে বাধা একটি জিআই তারে কাপড় শুকাতে যান। তবে তারটি বিদ্যুতায়িত থাকায় তিনি শিশুসহ ছিটকে পড়েন।

এ সময় স্ত্রীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে ছুটে আসেন অপূর্ব বিশ্বাস। স্ত্রী ও সন্তানকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে তিনিও গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...