• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিশুছাত্রীকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশ পাহারায় হাসপাতালে মাদ্রাসাশিক্ষক মুলাদীতে আ.লীগ নেতার তালাবদ্ধ বাড়িতে আগুন, পেট্রলবোমার আলামত পেয়েছে ফায়ার সার্ভিস পিরোজপুরে পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ইউএনও ঝালকাঠিতে ৯ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ: স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও শোক র‍্যালি

স্ত্রীর দায়ের করা মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

স্ত্রীর করা দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সাতকানিয়ার কেরাণীহাট এলাকার ২ নম্বর ব্রিজের পাশ থেকে আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান মিজানুর রহমান। এর কিছুদিন পর তার স্ত্রী শাহীনা আক্তার দেনমোহর ও ভরণপোষণের দাবিতে আদালতে মামলা করেন। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বাদীর অভিযোগ, বিয়ের পর থেকেই মিজানুর রহমান তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং নিয়মিত ভরণপোষণ দেওয়া বন্ধ রাখেন। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে তিনি আইনের আশ্রয় নেন। এ ছাড়া তার স্বামী অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং আরও কয়েকজন নারীর সঙ্গে সম্পর্কে জড়িত বলেও অভিযোগ করেন তিনি।

শাহীনা আক্তার বলেন, বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজান তার কোনো খোঁজ রাখছেন না। যোগাযোগ বন্ধ করে দিয়েছেন এবং ভরণপোষণও দিচ্ছেন না। নানা চেষ্টা করেও সমাধান না পেয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন। নিজের আইনগত অধিকার ও ন্যায়বিচার চান তিনি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, আদালতের পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...