• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত হিজলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ টিকটকে পরিচয়, স্কুলছাত্রীকে আটকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের ভিডিও ভাইরাল, নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আগরতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা, ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে বিএনপি নেতাকর্মীদের অবস্থান যুবলীগ নেত্রীকে বাসায় আসতে বলা সেই ওসি প্রত্যাহার দক্ষিণ জেলা ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি রাজধানীর তিন এলাকায় পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা

সীমান্তের ওপারে পরিদর্শনে আ.লীগের শীর্ষ নেতারা, এপারে বিএনপির লংমার্চ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পশ্চিমবঙ্গ ও যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শনের পর এবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে পৌঁছায়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন আলাউদ্দিন নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও সাত-আটজন নেতা। ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে প্রতিনিধি দলটির আগরতলা স্থলবন্দর পরিদর্শনের কথা রয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ হিসেবে আগরতলা-আখাউড়া স্থলবন্দরকে বিবেচনা করা হচ্ছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।

এদিকে আওয়ামী লীগ নেতাদের আগরতলা স্থলবন্দর পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে কর্মসূচির প্রস্তুতি নিয়েছেন আখাউড়া সীমান্ত এলাকার বিএনপির নেতাকর্মীরা। তারা স্থলবন্দর অভিমুখে লংমার্চের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরা স্থলবন্দর এলাকায় জড়ো হয়েছেন। সেখানে সমাবেশের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালনের কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...