• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য চীনা কর্মকর্তার হাত-পা বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার সিলেটে পূজামণ্ডপে ঢুকে বটি দিয়ে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী বেশি লাভের আশায় হিমাগারে রাখা ২ কোটি টাকার আলু পচে নষ্ট স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার

সিলেটে পূজামণ্ডপে ঢুকে বটি দিয়ে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সিলেটের বালাগঞ্জে দুর্গাপূজার মণ্ডপে ঢুকে বটি দিয়ে প্রতিমা ভাঙচুরের অভিযোগে সাইদুজ্জামান শিমুল (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে একটি বটি দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। ঘটনার পর মণ্ডপ কমিটির সদস্যরা পুলিশকে খবর দিলে অভিযান চালিয়ে শিমুলকে আটক করা হয়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুদীপ পাল জানান, শিমুল মণ্ডপে ঢুকে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের প্রতিমার বিভিন্ন অংশে বটি দিয়ে আঘাত করেন। এতে প্রতিমাগুলো ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে মন্দির কমিটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি জানান।

পুলিশের ভাষ্য, ঘটনার পর শিমুলকে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে ভাঙচুরে ব্যবহৃত একটি বটি দা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতিমা ভাঙচুরের ঘটনায় তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।

এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি লাল মোহন দাস নান্টু বাদী হয়ে বালাগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার জানান, মামলার পর শিমুলকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার পর পূজামণ্ডপ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...