• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কাউখালীতে মেজর-কর্নেল পরিচয়ে প্রেমের ফাঁদ, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার সাতক্ষীরায় মাদকসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুর, হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী রাজাপুরে ছাদে পলিথিন দিয়ে বৃষ্টির মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান পাবনায় ধর্ষণ ও হত্যা মামলার আসামি বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় একজনের ৭ বছরের কারাদণ্ড অটোরিকশার জন্য আসছে কিউআর কোড, ডিজিটাল ট্র্যাকিং পটুয়াখালীতে আসামি না হয়েও ২০ দিন কারাভোগ, ক্ষতিপূরণের দাবি আট বিভাগে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’

সাতক্ষীরায় মাদকসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন কনস্টেবল মোস্তাইন বিল্লাহ ও কনস্টেবল নাজমুল ইসলাম। মোস্তাইন বিল্লাহ সাতক্ষীরা জেলা পুলিশের এসএফ শাখায় কর্মরত ছিলেন। এর আগে তিনি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে দায়িত্ব পালন করেছেন। নাজমুল ইসলাম ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বাইপাস সড়ক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই দুই পুলিশ সদস্যকে আটক করে তল্লাশি চালালে তাদের সাথে থাকা একটি ব্যাগ থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।

পুলিশের একটি সূত্রের দাবি, মোস্তাইন বিল্লাহ দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকার একটি দোকানে বসে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত ছিলেন। সম্প্রতি পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করে বিক্রির অভিযোগও উঠে আসে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্র জানায়, মাদকসংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির পর তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে কোরেক্স সিরাপ উদ্ধারের পর দুজনকে গ্রেফতার করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, অভিযুক্তরা পুলিশ সদস্য হলেও তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে পদমর্যাদা বিবেচনা না করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...