• সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম

শেখ হাসিনার বিচারের দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিল চলাকালে নেতা-কর্মীরা শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো এবং বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত, তাদের অবিলম্বে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে। কিন্তু সেই শাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করা না গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব নয়।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে বিদেশ থেকে ফিরিয়ে এনে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের নামে যারা দেশের বিভিন্ন স্থানে সহিংসতা করছেন ও সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছেন, তাদেরও অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...