• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
নিখোঁজের প্রায় ৩৩ ঘণ্টা পর পাওয়া গেল জুঁইয়ের লাশ পাঠদানের সময় শ্রেণিকক্ষেই মারা গেলেন মাদরাসাশিক্ষক দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ফটোকার্ড পোস্ট, কলেজ শিক্ষিকা বহিষ্কার র‌্যাব বিলুপ্ত করে গঠন হচ্ছে এসআরবি, চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আটক ৩ উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ‘লিভ ইন সন্দেহে’ দম্পতির ফ্ল্যাটে শিক্ষার্থীদের হামলার চেষ্টা হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন বরিশালে ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ফটোকার্ড পোস্ট, কলেজ শিক্ষিকা বহিষ্কার

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মৃত্যু বার্ষিকীতে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহীর এক কলেজশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) কলেজ গভর্নিং বডির জরুরি সভায় তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিয়ম অনুযায়ী ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়নি বলে জানা গেছে।

বরখাস্ত হওয়া শিক্ষক সোহেলী আক্তার জেলার চারঘাট উপজেলার নন্দনগাছী কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক।

গত শনিবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক আইডিতে একটি ফটো কার্ড পোস্ট করেন সোহেলী আক্তার। ‘গভীর শোক’ লেখা ওই ফটো কার্ডে শেখ মুজিবের ছবিও ব্যবহার করা হয়েছে। পোস্টের ক্যাপশনে সোহেলী আক্তার লিখেন, ‘বিনম্র শ্রদ্ধা’।

গতকাল রোববার কলেজে গিয়ে অধ্যক্ষের কাছ থেকে মৌখিকভাবে ছুটি নেন শিক্ষক সোহেলী। আজ কলেজ গভর্নিং বডির জরুরি সভায় তাঁকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিয়ম অনুযায়ী সাময়িক বরখাস্তের আগে তাঁকে শোকজ করা হয়নি।

কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, প্রভাষক সোহেলী আক্তার কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রধানকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কেউ এ ধরনের রাষ্ট্রবিরোধী পোস্ট দিতে পারেন না। তাই কলেজের শৃঙ্খলা রক্ষার জন্য তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি।

কলেজ গভর্নিং বডির সভাপতি চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গণমাধ্যমে বলেন, আমরা বসে সর্বসম্মতিক্রমে তাঁকে সাময়িক বরখাস্ত করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...