• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
পুলিশকে সঙ্গে নিয়ে জমি দখলচেষ্টা বিএনপি নেতার! ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কয়েদিদের দিয়ে বাসার কাজ করানোর অপরাধে কারাগারে বন্দি নারী জেলার নানা পাটেকরের ‘অস্বাভাবিক’ মৃত্যুর মামলা পুলিশের রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখতে গিয়ে গ্রেপ্তার আয়াশ সকালে রাস্তায় হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় ২ নারী নিহত লিটনকে অধিনায়ক করে ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা এবার দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল বাসচাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানের আতঙ্কে দৌড়ে পালাতে গিয়ে এক জেলের মৃত্যু

রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখতে গিয়ে গ্রেপ্তার আয়াশ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রবীন্দ্রনাথ ঠাকুরসহ লেখক ও চলচ্চিত্রকারদের ছবিতে চুনকালি দেওয়ার অভিযোগে রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি ও জুলাইযোদ্ধা আ ন ম আয়াশকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে শিল্পকলা একাডেমির সামনে থেকে তাদের আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক ও চলচ্চিত্রকারদের ছবিতে কালি দেওয়ায় তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা এখন থানায় আছেন।

এর আগে শিল্পকলা একাডেমি সংলগ্ন দেয়ালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ১০ জন লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের ছবি আঁকা নিয়ে সমালোচনা দেখা যায়। বাংলাদেশের গুণী ব্যক্তিত্বদের পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ পশ্চিমবঙ্গের তিন সাহিত্যিক ও চলচ্চিত্রকারের ছবি স্থান পেয়েছে ওই দেয়ালচিত্রে।

সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে এলাকাটিতে মৎস্য ভবনের দিকে যেতে শিল্পকলা একাডেমির সীমানা প্রাচীরের বিপরীত পাশে দখলমুক্ত ফুটপাতে নতুন ডাস্টবিন ও বিশ্রামের বেঞ্চ বসানো হয়েছে। ফুটপাতসংলগ্ন দেয়ালে আঁকা হয়েছে বিভিন্ন গুণী ব্যক্তিত্বের গ্রাফিতি।

দেয়ালে আঁকা ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ফকির লালন শাহ, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও এস এম সুলতান, চলচ্চিত্রকার জহির রায়হান, বাউল সম্রাট শাহ আবদুল করিম এবং অভিনেতা হুমায়ূন ফরীদি। তাদের পাশাপাশি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঔপন্যাসিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ছবিও আঁকা হয়েছে দেয়ালটিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...