• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন আবু আউয়াল জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন বিনামূল্যের চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শনে ডা. জুবাইদা রহমান কলকাতার সেই হোটেল শিখা-ইনের মালিক গ্রেপ্তার ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীর তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা চরমোনাই পীরের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, ৯ মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী মনপুরায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোর থেকে গ্রেপ্তার

‘যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়’: ভিপি সাদিক কায়েম

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে গেলেও যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় ধরনের দুর্নীতি ও দেশের ক্ষতি হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টায় বরিশালের বাউফল উপজেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে উপজেলা ছাত্রশিবির আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের ‘এ+ সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।

সাদিক কায়েম বলেছেন, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের শুধু মেধাবী হলেই হবে না, ভালো মানুষও হতে হবে। তারা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে যাবে। তাদের মাধ্যমে যেন দেশের কোনো ক্ষতি না হয়, সেই অঙ্গীকার করার আহ্বান জানান।

তিনি আরও বলেছেন, শিক্ষিত হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অনেকে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে গেলেও তাদের কেউ কেউ দেশের বড় ক্ষতি করেন। তাদের মধ্যে যদি বাংলাদেশকে ধারণ করার মানসিকতা, দেশের জন্য স্বপ্ন ও দেশ গঠনের আকাঙ্ক্ষা থাকত, তাহলে দেশের চেহারা আরও বদলে যেত।

শিক্ষার্থীদের উদ্দেশে ডাকসু ভিপি বলেছেন, তাদের জীবন যেন সমাজের কল্যাণে কাজে আসে। যে মানুষের বেঁচে থাকা সমাজের জন্য কল্যাণকর, আল্লাহ তাকে পছন্দ করেন।

অনুষ্ঠানে স্থানীয় ছাত্রশিবিরের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...