• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ‘ডিসেম্বরে আপার ফেরার কোনো সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

যমুনার বুকে নৌকায় জন্ম নিল ফুটফুটে কন্যাশিশু

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনার বুকে নৌকায় জন্ম নিল ফুটফুটে কন্যাশিশু, জিইউকে’র সহকর্মীদের অনন্য মানবিকতা।

‎পেশাগত দায়িত্ব পালনের সময় গাইবান্ধার ফুলছড়িতে এক অন্তস্বত্ত্বা নারীর পাশে দাঁড়িয়ে অনন্য এক মানবিক নজির স্থাপন করলেন গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর স্থানীয় মাঠকর্মীরা।

‎হাসপাতালে নেওয়ার পথে উত্তাল নদীর বুকেই চলন্ত নৌকায় জন্ম নিয়েছে একটি ফুটফুটে কন্যাশিশু। মা ও নবজাতক বর্তমানে দুজনেই সুস্থ ও নিরাপদে রয়েছেন।

‎​ঘটনাটি ঘটেছে আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেল ৪টার দিকে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের যমুনা নদী ও এর শাখা অববাহিকার পথগুলোতে।

‎​জানা যায়, গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর একটি দল ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে মাঠের কার্যক্রম শেষ করে নৌকায় ফিরছিল। ঠিক সেই মুহূর্তে এক অন্তঃসত্ত্বা নারী চরম প্রসববেদনায় কাতর হয়ে তাদের কাছে সাহায্য প্রার্থনা করেন।

‎‎তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেখে মুহূর্তেই মানবিক কারণে দলটির সদস্যরা তাঁকে নৌকায় তোলার সিদ্ধান্ত নেন।

‎‎​প্রথমে তাঁকে কিছুটা পথ হেঁটে এবং পরে একটি বাঁশের মাচার সাহায্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে নৌকার ঘাট পর্যন্ত নিয়ে আসা হয়। নৌকায় ওঠার পরপরই তাঁর প্রসববেদনা তীব্র আকার ধারণ করে।

‎এ সময় সঙ্গে থাকা নারী সহকর্মীরা এবং গর্ভবতী নারীর স্ব-জনেরা নৌকার চাঁরপাশে কাপড় দিয়ে তাৎক্ষণিক আড়াল তৈরি করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

‎​শুরু হয় এক উদ্বেগময় যাত্রা। মা ও অনাগত সন্তানের নিরাপদ জীবনের প্রার্থনা নিয়ে দ্রুতগতিতে নৌকাটি ফুলছড়ি ঘাটের দিকে ছুটতে থাকে। প্রায় ৪৫ মিনিটের সেই নৌ-যাত্রার মাঝপথেই নদীর বুকে জন্ম নেয় এক নতুন প্রাণ—ফুটফুটে এক কন্যাশিশু। মুহূর্তের মধ্যে নৌকার ভেতরের সব উদ্বেগ ও উৎকণ্ঠা রূপ নেয় আনন্দ ও স্বস্তিতে।

‎​পরে ফুলছড়ি ঘাটে পৌঁছানোর পর মা ও নবজাতককে সুস্থ অবস্থায় প্রয়োজনীয় পরবর্তী সহযোগিতার ব্যবস্থা করা হয়।

‎​পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এই অসাধারণ মানবিক ঘটনার সাক্ষী হতে পেরে আবেগ আপ্লুত সংশ্লিষ্ট জিইউকে এর মাঠকর্মীরা।

‎নদীর বুকে এক নতুন প্রাণের এই আগমন সবার জীবনে এক বিশেষ ও অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। নবজাতক কন্যাশিশুটির সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবন কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শিশুটির মা ও তার স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...