• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এসপি জাহাঙ্গীরের ফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে, দাবি স্ত্রীর উৎসবমুখর পরিবেশে মাগুরা, ১০২ মণ্ডপে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা আনসারের নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, রাষ্ট্রদূত হচ্ছেন দুই সেনা কর্মকর্তা টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি গৌরনদীতে বিএনপির নেতা-নেত্রীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি বাংলাদেশের পর এবার পাকিস্তানেও নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস জাতীয় ছাত্রশক্তির ঢাবি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০ লাখ টাকা আদায় নারী সার্জেন্টের

মুলাদীতে আ.লীগ নেতার তালাবদ্ধ বাড়িতে আগুন, পেট্রলবোমার আলামত পেয়েছে ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

হামলা-মারধর ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা করেছিলেন আওয়ামী লীগের এক নেতা। সেই মামলার মাত্র দুই দিনের মাথায় এবার তার বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বাড়ির আটটি কক্ষ, রান্নাঘর ও কাঠ রাখার ঘরে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলে পেট্রলবোমার আলামত পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের শিকার বাড়িটির মালিক জয়নাল আবেদীন। তিনি ষোলঘর গ্রামের মৃত আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে এবং কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন কেন্দ্রীয় প্রজন্ম লীগের সহ-অর্থবিষয়ক সম্পাদক।

জয়নাল আবেদীনের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে। ব্যবসার কাজে তিনি ঢাকার কেরানীগঞ্জে থাকেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে প্রতিবেশীর মাধ্যমে বাড়িতে আগুন লাগার খবর পান। পরে ৯৯৯ জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করেন তিনি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

জয়নাল আবেদীন বলেন, বাড়ির আটটি কক্ষ ও বারান্দায় একসঙ্গে আগুন দেওয়া হয়েছে। একই সঙ্গে রান্নাঘর ও কাঠ রাখার ঘরেও আগুন দেওয়া হয়। এতে ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র ও মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। ঘরের সব কক্ষ তালাবদ্ধ থাকায় আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে গত ১১ অক্টোবর একই বাড়িতে হামলার অভিযোগ করেছিলেন জয়নাল আবেদীন। তার দাবি, ওই দিন একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে মরিচের গুঁড়া ছিটিয়ে তাকে ও পরিবারের সদস্যদের মারধর করে এবং ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গত ১১ নভেম্বর বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তিনি। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। সেই মামলার দুই দিন পরই বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

মুলাদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দলনেতা মো. নুরুল ইসলাম বলেন, রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ষোলঘর গ্রামে যান। সেখানে একটি পাকা ভবনের সব কক্ষে আগুন জ্বলছিল। কক্ষগুলো তালাবদ্ধ থাকায় তালা ভেঙে আগুন নেভাতে হয়েছে। এতে কিছুটা সময় লাগায় ঘরের অনেক মালামাল পুড়ে যায়। রান্নাঘর ও কাঠ রাখার ঘরেও আগুন ছিল। ঘটনাস্থলে পেট্রলবোমার আলামত পাওয়া গেছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ঘরটি তালাবদ্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...