• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
এসপি জাহাঙ্গীরের ফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে, দাবি স্ত্রীর উৎসবমুখর পরিবেশে মাগুরা, ১০২ মণ্ডপে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা আনসারের নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, রাষ্ট্রদূত হচ্ছেন দুই সেনা কর্মকর্তা টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি গৌরনদীতে বিএনপির নেতা-নেত্রীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি বাংলাদেশের পর এবার পাকিস্তানেও নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস জাতীয় ছাত্রশক্তির ঢাবি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০ লাখ টাকা আদায় নারী সার্জেন্টের

দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০ লাখ টাকা আদায় নারী সার্জেন্টের

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

এবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নারী সার্জেন্ট সাবিহা আক্তার ও পুলিশ পরিদর্শক মাহবুব আলমের বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে ৫০ লাখ টাকা লেনদেনের তথ্য সামনে এসেছে। তাঁদের বিয়ের কাবিননামায় দেনমোহর নির্ধারিত ছিল ২ লাখ টাকা। এর মধ্যে বিয়ের সময় পরিশোধ করা হয় ১০ হাজার টাকা। বাকি ছিল ১ লাখ ৯০ হাজার টাকা। তবে বিবাহবিচ্ছেদের দিন মাহবুব আলমের কাছ থেকে সাবিহা ৫০ লাখ টাকা পেয়েছিলেন বলে দাবি করেছেন তাদের ঘনিষ্ঠজন সাইফুল ইসলাম।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের চণ্ডীপুরে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সাইফুল ইসলাম। সেখানে তিনি ৫০ লাখ টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেন। জানান, সাবিহা ও মাহবুব আলমের বিবাহবিচ্ছেদের সময়ই ওই অর্থ লেনদেন হয়েছিল। এ সময় তিনি তাদের বিবাহবিচ্ছেদের কাগজপত্রও দেখান।

সাইফুল ইসলামের দাবি, ২০২২ সালের ৩০ আগস্ট তাদের বিবাহবিচ্ছেদের দিনই মাহবুব আলম ৫০ লাখ টাকা দেন। নিজের এফডিআর ভেঙে এবং বিভিন্নজনের কাছ থেকে ধার করে তিনি ওই অর্থের ব্যবস্থা করেছিলেন।

সাইফুলের ভাষ্য অনুযায়ী, সরাসরি সাবিহার ব্যাংক হিসাবে টাকা জমা না দিয়ে নগদ অর্থ দেওয়া হয়েছিল তার হাতে। পরে তার মালিকানাধীন রাজশাহী নগরের নিউরন নার্সিং কোচিং সেন্টারের ব্যাংক হিসাবে ৫০ লাখ টাকা জমা হয়। একই দিন ওই অর্থ সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।

তিনি আরও বলেন, এত বড় অঙ্কের টাকা নিজের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা তার ঠিক হয়নি। তবে দেনমোহর ২ লাখ টাকা নির্ধারিত থাকার পরও বিবাহবিচ্ছেদের সময় কেন ৫০ লাখ টাকা লেনদেন হয়েছিল, সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি সাইফুল ইসলাম।

সম্প্রতি সাবিহার ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের বিষয়টি জানাজানি হলে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে ওই অর্থের উৎস সম্পর্কে এত দিন সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

নিকাহনামা অনুযায়ী, ২০২০ সালের ১০ জানুয়ারি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়ন কাজি অফিসে তাঁদের বিয়ে হয়। কাজি মো. জিল্লুর রহমান বিয়ে পড়ান। কাবিননামায় দেনমোহর নির্ধারণ করা হয় ২ লাখ টাকা। এর মধ্যে একটি সোনার নাকফুল ও একটি ব্রেসলেটের মূল্য বাবদ ১০ হাজার টাকা পরিশোধ করা হয়। বাকি ১ লাখ ৯০ হাজার টাকা অপরিশোধিত ছিল।

এ বিষয়ে জানতে সার্জেন্ট সাবিহা আক্তারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রশ্নের উত্তর না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...