• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ‘ডিসেম্বরে আপার ফেরার কোনো সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

মাদারীপু‌রে খাল থেকে ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট- কবিরাজপুর সড়কের হোসেনপুর ইউনিয়ন পরিষদের পাশের খাল থেকে শামীম আহমেদ (২৬) নামে এক ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শামীম আহমেদ ঢাকার কেরানীগঞ্জ এলাকার মো. আলমের ছেলে। তিনি রা‌জৈর উপ‌জেলার বিদ্যানন্দী বাজারে ব্যবসা করতেন এবং পাশের একটি ভবনের নিচ তলায় খালার সাথে বসবাস করতেন।

পু‌লিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল নিয়ে বাইরে যাওয়ার পর আর বাড়িতে ফেরেননি শামীম। এরপর শুক্রবার দুপুরে হোসেনপুর ইউনিয়ন পরিষদের পাশের খালের পাড়ে তার মোটরসাইকেলটি দেখতে পাওয়া যায়।

পরে খালের পানির মধ্যে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। শামীম তার খালুর সা‌থে ফার্মেসির দোকা‌নে ব্যবসা কর‌তেন।

এ ব‌্যাপা‌রে রা‌জৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম ব‌লেন, খবর পে‌য়ে লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...