• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ‘ডিসেম্বরে আপার ফেরার কোনো সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পাবনার ফরিদপুর উপজেলায় মাদক কেনার টাকার জন্য নিজের মাকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে এক যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষীকুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশ।

নিহত মোছা. সূর্যবানু (৬০) ওই এলাকার মৃত লোকমান সরদারের স্ত্রী। অভিযুক্ত সন্তানের নাম উদ্দিন সরদার (২৩)।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উদ্দিন সরদার দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন। প্রায়ই মাদকের টাকার জন্য তিনি মায়ের সঙ্গে বাকবিতণ্ডা ও ঝগড়া করতেন। ঘটনার দিন সকালেও মায়ের কাছে টাকার দাবি করেন ওই যুবক। টাকা দিতে অস্বীকৃতি জানালে মাকে প্রাণনাশের হুমকি দেন তিনি।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো কাঁচি দিয়ে মাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন উদ্দিন। এতে ঘটনাস্থলেই সূর্যবানুর মৃত্যু হয়। ঘটনার পর পাশের একটি বাড়ির গ্রিল কেটে অভিযুক্ত ছেলেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ওসি মনজুরুল হাসান মাসুদ জানান, মাদকের টাকার জন্যই মূলত এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...