• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ‘ডিসেম্বরে আপার ফেরার কোনো সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, পুলিশ হেফাজতে যুবক

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তিকর পোস্টের জেরে এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ওই ব্যক্তিকে (৪০) থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রবিবার (২৫ অক্টোবর) একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)–কে নিয়ে একটি কটূক্তিকর পোস্ট দেওয়া হয়। পরে এটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। সোমবার দুপুরে বিষয়টি নিয়ে গ্রামে উত্তেজনা দেখা দেয়। পরে বেলা আড়াইটার দিকে পুলিশ গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

এদিকে যে নাম ও আইডি থেকে পোস্টটি করা হয়েছে এটি ভুয়া বলে আগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন অভিযুক্ত ব্যক্তি। তিনি উল্লেখ করেন, তাঁর এবং তাঁর পরিবারের অন্যদের ছবি ব্যবহার করে ফেসবুকে যে আইডি খোলা হয়েছে, সেটি ভুয়া। এই আইডি থেকে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য এবং সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল জানান, পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে থানা হেফাজতে নিয়ে এসেছে। ঘটনার তদন্ত হচ্ছে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পুলিশ কথা বলেছে, যাতে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। গ্রামে পুলিশ আছে। পরিবেশও শান্ত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...