• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ‘ডিসেম্বরে আপার ফেরার কোনো সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

ভোলায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবার সোনার দুল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভোলার দৌলতখানে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মরিয়ম বেগম (৫৫) নামের এক বিধবার কানের সোনার দুল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।

আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দৌলতখান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাজি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মরিয়ম বেগম ওই এলাকার বাসিন্দা।

মরিয়ম বেগম জানান, আজ বেলা ১টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তাঁর বাড়িতে আসেন। তাঁরা ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তাঁর ছবি তুলতে চান। একপর্যায়ে ছবি তোলার কথা বলে তাঁকে কানের সোনার দুল খুলতে বলেন। একপর্যায়ে সেটি নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যান তাঁরা।

মরিয়ম বেগমের অভিযোগ, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। তবে অভিযোগ পেলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...