• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার মরদেহ সামনে রেখে কবরের জায়গা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, দাফন করলেন এলাকাবাসী কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘ভোল পোয়া’, ১১ হাজার টাকায় বিক্রি বরিশালে শিক্ষার্থীদের শপথ পড়ালেন জেলা প্রশাসক লালমোহনে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত রংপুরে ৪ হত্যা, ঘটনাস্থলে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বরিশালে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বাস চলাচল বন্ধ উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

ভৈরবে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আল আমিন সৈকতকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন সৈকতকে (৪৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের টিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন সৈকত পৌর শহরের আড়াই ব্যাপারি বাড়ির মৃত জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার রাত ১২টার দিকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন সৈকত। পথে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত পথরোধ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। সৈকতকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা আহত সৈকতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পথেই সৈকতের মৃত্যু হয়।

চাচাতো ভাই আরাফাত হোসেন বড় মিয়া বলেন, আল আমিনের পারিবারিক দ্বন্দ্বের পাশাপাশি রাজনৈতিক শত্রুতাও থাকতে পারে। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা এখনই বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, সৈকত ভৈরব বাজারের একজন প্রতিষ্ঠিত সার ও ধান ব্যবসায়ী ছিলেন। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ছিলেন। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ভৈরব পৌর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন।

ভৈরব শহর ফাঁড়ির এসআই নুরুল হুদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সৈকতকে পাওয়া যায়নি। পরে তার মৃত্যুর খবর জানা গেছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ ভৈরবে আনা হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...