• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

বিদ্যুৎ নেই, স্বস্তির খোঁজে গাছতলায় গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

তীব্র গরমে বিদ্যুতের বারবার আসা-যাওয়ায় অতিষ্ঠ হয়ে একটু স্বস্তির আশায় বাড়ির পাশের গাছতলায় বসেছিলেন ৯০ বছর বয়সী সমিরন। কিন্তু সেখানেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা।

কোনো ঝড়-বাতাস ছাড়াই হঠাৎ গাছটি ভেঙে তার ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকায় শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সমিরন ফকিরপাড়া এলাকার মৃত গোলাপের স্ত্রী।

স্থানীয়রা জানান, তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশে গাছের নিচে বসেছিলেন সমিরন। হঠাৎ গাছটি ভেঙে তার ওপর পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে নিহত পরিবারের কোনও অভিযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...