• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আল্ট্রাসনোগ্রামে যমজ সন্তান, অস্ত্রোপচারের পর এক সন্তান উধাও মোটরসাইকেলসহ সকল চালকদের জন্য নতুন নির্দেশনা মাদারীপু‌রে খাল থেকে ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার মসজিদ কমিটি নিয়ে বিরোধ, হামলায় বিএনপি নেতার মৃত্যু বিয়ের ৮ বছর পর অবিবাহিত সেজে সেনাবাহিনীতে চাকরি নেন তরুণী আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব!’ স্বামীকে হারিয়ে স্ত্রীর আহাজারি দেয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বর’, ছাত্রীদের দাবি ‘ইয়ার্কি’ শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িতে নাতনির ঝুলানো সাইনবোর্ড ভাঙল এনসিপি নেতারা এবার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপন সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কাজ করার সুযোগ দিচ্ছে, অভিযোগ নাহিদের

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, কারণ জানালেন চিকিৎসক

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কুষ্টিয়ার ভেড়ামারায় পোষা বিড়ালের আঁচড়ের পর পাঁচ বছর বয়সী এক শিশুর অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শিশুটিকে বিড়ালের মতো ‘মিউ মিউ’ শব্দ করতে দেখা যায়। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হলেও চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

শনিবার (২২ আগস্ট) বিকাল ৪টার দিকে বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে জানান কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন।

জানা যায়, মুস্তারীন আদ্রিতা ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার ব্যাংকার সাব্বিরের মেয়ে। বিড়ালের আঁচড়ের পর গত ১৭ আগস্ট তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে জলাতঙ্কের টিকাও দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শিশুটিকে অস্বাভাবিক আচরণ করতে এবং বিড়ালের মতো শব্দ করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা ও কৌতূহল তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির পরিবার শখ করে একটি বিড়াল পুষত। প্রায় ৬ মাস আগে ওই বিড়ালটি শিশুটিকে আঁচড় দেয়। তারপর শিশুকে জলাতঙ্কের ভ্যাক্সিনও দেওয়া হয়। তবে বিড়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকেও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা হেলাল মজুমদার জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই তারা ঘটনাটি জানতে পারেন। শিশুটির পরিবারের সদস্যরা বর্তমানে বাড়িতে নেই এবং আদ্রিতা ঢাকায় চিকিৎসাধীন বলে তারা জানতে পেরেছেন। তবে তাকে রাজধানীর কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

ডা. ইকবাল হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালে আনা হলে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় এবং জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। তবে তার মধ্যে জলাতঙ্কের কোনো উপসর্গ পাওয়া যায়নি।

শিশুটির ‘মিউ মিউ’ শব্দ করা বা অস্বাভাবিক আচরণ প্রসঙ্গে তিনি বলেন, এসব আচরণ যে জলাতঙ্কের কারণে হয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভয়, আতঙ্ক বা অতিরিক্ত মানসিক চাপ থেকেও শিশুর মধ্যে এ ধরনের আচরণ দেখা দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...