• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

বাস-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত ১

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বগুড়ার দুপচাঁচিয়ায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক সাখাওয়াত হোসেন (৫০) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের মাঠেরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত খলিল সরদারকে গুরুতর অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সাখাওয়াত হোসেন দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের পোড়াপাড়া এলাকার মৃত তনির শাহের ছেলে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজলিমুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে দুপচাঁচিয়ায় দুধ বিক্রি করে ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন সাখাওয়াত হোসেন। মাঠেরপুকুর এলাকায় আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি বাসের সঙ্গে তাঁর ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে সাখাওয়াত হোসেন ও খলিল সরদার গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেনকে মৃত ঘোষণা করেন। খলিল সরদারকে শজিমেক হাসপাতালে পাঠানো হয়।

ওসি তাজলিমুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...