• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সিলেটে সুরমা নদী থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ হন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সোবানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শিপলু চৌধুরী।

নিহতরা হলেন মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তার ১১ মাস বয়সি মেয়ে জয়স্মিতা বিশ্বাস। সিলেটের দক্ষিণ সুরমার নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের চণ্ডীপুল এলাকার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী ও মেয়ে।

স্বজনরা জানান, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে কাউকে কিছু না বলে মেয়েকে নিয়ে বাসা থেকে বের হন মঞ্জুশ্রী। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

তবে, শিশুটি থ্যালাসেমিয়া আক্রান্ত ছিলো বলে জানান তারা। যেকারণে মা মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...