• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় স্থগিত ১১ দলের সিলেটমুখী লংমার্চ ১০০ আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার ঘুমন্ত কিশোরীর শরীরে মামির গরম পানি, ৪৯ দিন পর মৃত্যু একই কক্ষ থেকে বাবা ও ২ মেয়ের লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে ছোট ভাইয়ের দাফন শেষ হতেই মারা গেলেন বড় ভাই গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, বিএনপি নেতার মৃত্যু স্ত্রীর গোপন ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার ঘুমন্ত পরিবারের ওপর উল্টে পড়ল বালুভর্তি ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের; মৃত্যুর সঙ্গে লড়ছেন অন্তঃসত্ত্বা মা মধ্যরাতে শিশুসন্তানসহ সেতু থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা, উদ্ধার করল পুলিশ বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত

বাউফলে ৩ ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালীর বাউফলে তিন ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মনোয়ারা বেগম নামের এক নারী। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মনোয়ারা বেগম উপজেলার দাসপাড়া ইউনিয়নের পূর্ব খাজুরবাড়িয়া গ্রামের মৃত শামসুল হক আকনের স্ত্রী। তার ৫ ছেলে ও ৪ মেয়ে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২ বছর আগে মনোয়ারা বেগমের স্বামী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর অসুস্থতার সময় তিনি ধারকর্জ করে চিকিৎসার খরচ বহন করেন। এতে স্বামীর মৃত্যুর সময় তিনি ৬ লাখ টাকা ঋণগ্রস্ত হন। পরে জমি বিক্রি করে ওই ঋণ পরিশোধের উদ্যোগ নেন মনোয়ারা বেগম; কিন্তু জমি বিক্রিতে বাধা দেন তার তিন ছেলে রুহুল আমিন, তানভীর ও মেহেদী। বিষয়টি নিয়ে ভাই-বোন ও মায়ের সঙ্গে বিরোধ তৈরি হয়। বড় ছেলে মাইনুল হাসান ও চার মেয়ে মায়ের পক্ষ নেওয়ায় তাদের প্রাণনাশের হুমকি দেন ওই তিন ভাই।

মনোয়ারা বেগম বলেন, আমার স্বামীর ঋণ পরিশোধ করা ও ছেলেমেয়েদের মধ্যে সম্পত্তি বণ্টন করতে দিচ্ছে না ৩ ছেলে। তারা সব সম্পত্তি নিজেরা জবরদখল করতে চায়। আমি সম্পত্তি বণ্টন করার কথা বলায় আমাকেও মেরে ফেলার হুমকি দিয়েছে তারা। বর্তমানে আমি, আমার বড় ছেলে ও মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তিন ছেলের অত্যাচার ও হুমকির কারণে আমি বাড়ি ছেড়ে ভাড়া বাসায় আশ্রয় নিয়েছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রুহুল আমিন, তানভীর ও মেহেদী বলেন, আমাদের ফাঁসানোর জন্য নানা কৌশল অবলম্বন করছেন মা, বড় ভাই ও বোনেরা।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...