• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ছিনতাই ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের দুই নেতা আটক সন্তান প্রসবের খরচ জোগাতে না পেরে নবজাতক রেখে যুবকের আত্মহত্যা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর বরগুনায় মাদকসেবনের দায়ে কারাগারে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কনস্টেবল বরিশাল কোর্টের মহুরি হত্যা মামলার পলাতক আসামি নাসিমা বেগম ঢাকায় গ্রেপ্তার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই কিলোমিটারে ২০ পয়সা বাসভাড়া বাড়াতে চায় মালিক সমিতি

বাউফলে পাওনা ছয়শ টাকা চাওয়ায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালীর বাউফল উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার হয়েছে। আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের গোয়ালিয়া বাঘা গ্রামের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা জহিরুল (৩৫), রেজাউল (৩০), খায়রুল (২৭) ও তাদের মা মনোয়ারা বেগম (৫৫)।

আহতদের মধ্যে মনোয়ারা বেগম, জহিরুল, রেজাউল ও খায়রুলকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত জহিরুলের পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে একই ওয়ার্ডের বাসিন্দা রাসেল মৃধার জমিতে ছয়শ টাকা মজুরিতে কাজ করেন জহিরুল। কাজ শেষে পাওনা টাকা চাইলে রাসেল মৃধার নেতৃত্বে ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় জহিরুলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে মা মনোয়ারা বেগম এবং দুই ভাই রেজাউল ও খায়রুলকে ও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুনুর রশিদ বলেন, ‘আহত চারজনের শরীরের বিভিন্ন স্থানে  গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।,

এ বিষয়ে  অভিযুক্ত রাসেল মৃধার বক্তব্য জানা সম্ভব হয়নি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...