• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
প্রেমিকার বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক বরিশাল-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিন নিয়মিত ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি ভুয়া তথ্যে বাংলাদেশে অবস্থান, সন্দেহভাজন ভারতীয়ের রিমান্ড চায় ডিবি কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’ তিন সহযোগীসহ গ্রেফতার প্রতিষ্ঠান প্রধানদের জন্য মাদরাসা বোর্ডের জরুরি নির্দেশনা শাহজালাল মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রতিদিন হবে গণনা মুগ্ধসহ ১১ জনকে হত্যা, ২৬ আসামির চার্জ গঠনের আদেশ ১১ অক্টোবর চুরি করে পালানোর সময়, চোরাই মালামালসহ ভাই-বোন আটক জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের ভিডিও করা সেই বিউটি রাণী ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ, ১০৩ এনওসি বাতিল

বরিশাল-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিন নিয়মিত ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল সেক্টরে নিয়মিত বিমান ফ্লাইট চালুর দাবি জানিয়েছে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি। বুধবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহনকালে বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বিষয়টির গুরুত্ব বিবেচনায় মন্ত্রী বরাবর প্রেরন করা হচ্ছে বলে জানান। এসময় বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষন কমিটির সভাপতি এ্যাড. নজরুল ইসলাম খান রাজন, সাধারণ সম্পাদক ডাঃ মিজানুর রহমান, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক নাছিম উল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আবেদনে বলা হয়, বরিশাল বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ১৯৭৯ সালে। ১৯৯৯ সালে বিমানবন্দরটির নির্মাণকাজ শুরু হয় এবং পরবর্তীতে বরিশাল সেক্টরে জাতীয় পতাকাবাহী বিমানের আনুষ্ঠানিক ফ্লাইট চালু হয়। সংগঠনটির দাবি, ২০২১ সালের ২৬ মার্চ থেকে বরিশাল সেক্টরে নতুন উড়োজাহাজ দিয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হলেও পরবর্তীতে ফ্লাইট সংখ্যা কমতে থাকে। এতে বরিশালসহ আশপাশের এলাকার যাত্রীদের ভোগান্তি বেড়েছে। আবেদনে আরও উল্লেখ করা হয়, বর্তমানে ঢাকা-বরিশাল-ঢাকা আকাশপথে বৃহস্পতিবার, শুক্র ও রবিবার তিনটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। তবে আগামী ২৫ অক্টোবর থেকে ফ্লাইট সংখ্যা কমিয়ে দুইটিতে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তকে দুঃখজনক উল্লেখ করে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদ এর প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি বরিশাল সেক্টরে সপ্তাহে সাত দিন নিয়মিত ফ্লাইট পরিচালনার দাবি জানানো হয়েছে।

কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, যশোর-বরিশাল-চট্টগ্রাম রুট পুনরায় চালু করা হলে দেশের তিনটি বিভাগীয় অঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে। বিশেষ করে বরিশালকে চট্টগ্রাম ও যশোরের সঙ্গে সরাসরি আকাশপথে যুক্ত করা হলে দক্ষিণাঞ্চলের মানুষের সময় ও অর্থ সাশ্রয় হবে। বর্তমানে বরিশালসহ দক্ষিণাঞ্চলের মানুষকে চট্টগ্রাম যেতে ঢাকা হয়ে দীর্ঘ ও ব্যয়বহুল পথ পাড়ি দিতে হয়। সড়কপথে বরিশাল থেকে চট্টগ্রাম যেতে প্রায় ২০ থেকে ২৪ ঘন্টা সময় লাগে। এ ছাড়া দক্ষিণাঞ্চল থেকে কলকাতাগামী যাত্রীদের একটি বড় অংশ সড়কপথে বেনাপোল হয়ে যাতায়াত করেন। যশোর-বরিশাল-চট্টগ্রাম রুট চালু হলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে যশোর ও বেনাপোলের যোগাযোগ সহজ হবে বলেও দাবি করা হয়।

সংগঠননের সভাপতি এ্যাড. নজরুল ইসলমা খান রাজন জানান, বরিশাল বিভাগের মানুষের দীর্ঘদিনের বিমান যোগাযোগের চাহিদা বিবেচনা করে নিয়মিত বিমান যোগাযোগ নিশ্চিত হলে বিভাগের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতও উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...