• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সমাবেশ ও র‍্যালি বরগুনায় নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিএনপির কর্মসূচিতে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান, ভিডিও ভাইরাল পটুয়াখালীর দশমিনায় পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাসফরের একটি বাস পুকুরে, প্রাণ গেল ২ শিক্ষকের সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত বরিশালে আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

বরিশালে খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, অভিযানে তার ও চার্জার জব্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে ইজিবাইক চার্জের ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা।

এ সময় ঘটনাস্থল থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ তার ও ইজিবাইকের অসংখ্য চার্জার জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ইঞ্জিনিয়ার আব্দুল হালিম খান।

ঘটনাটি ঘটেছে গৌরনদী পৌরসভার দিয়াশুর মহল্লায়।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, দিয়াশুর গ্রামের মহিউদ্দীন মুন্সীর ছেলে রিয়াজ উদ্দীন দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে ইজিবাইক চার্জের ব্যবসা পরিচালনা করে আসছিলো।

এমন গোপন সংবাদের ভিত্তিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা রিয়াজ উদ্দীনের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান টের পেয়ে কৌশলে রিয়াজ উদ্দীন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার ও ইজিবাইকের অসংখ্য চার্জার জব্দ করা হয়।

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গৌরনদী জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার আব্দুল হালিম খান জানান, এর আগেও একই ধরনের অভিযোগে রিয়াজ উদ্দীন ও তার স্ত্রী খাদিজা বেগমের বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে।

সর্বশেষ অভিযানের ঘটনায়ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ডিজিএম উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...