• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে,নারী চিকিৎসককে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

২৫০ শয্যাবিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে গত এক মাস আগে যোগ দেওয়া এক নারী চিকিৎসককে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম রায়হানের বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, গত ১৪ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ দেন ভুক্তভোগী। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত জুন মাসে হাসপাতালটির আবাসিক সার্জন পদে যোগদান করেন তিনি। যোগদানের পর থেকে সুযোগ পেলেই কারণ ব্যতিরেকেই তাকে অফিস কক্ষে ডাকতেন ডা. রেজওয়ানুর আলম রায়হান। সরাসরি অনৈতিক প্রস্তাব ও অশালীন ইঙ্গিতও করতেন তিনি।

অভিযোগে বলা হয়, গত ১৩ জুলাই সকালে তত্ত্বাবধায়ক তাকে হোয়াটসঅ্যাপ কলে অফিস কক্ষে ডেকে তার ডরমিটরির কক্ষে একসঙ্গে সময় কাটানোর অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হয়ে তিনি কক্ষ থেকে বেরিয়ে আসেন। পরদিন হাসপাতালে রাউন্ড চলাকালে স্টাফ ও নার্সদের সামনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। ওই অভিযোগে তিনি নিজেকে সম্মানহানির শিকার ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করে বিষয়টির তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

তবে মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ সম্মেলনে অভিযোগ প্রত্যাহারের তথ্য জানান ভুক্তভোগী চিকিৎসক। এ সময় তিনি জানান, হাসপাতালের কয়েকজন জ্যেষ্ঠ চিকিৎসকের উপস্থিতিতে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান হওয়ায় তিনি তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।

ভুক্তভোগী বলেন, আমরা কয়েকজন সিনিয়র চিকিৎসক একসঙ্গে বসে আলোচনা করেছি। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। সেটি সমাধান হয়েছে। তাই আমি অভিযোগ প্রত্যাহার করেছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...