• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
এবার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপন সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কাজ করার সুযোগ দিচ্ছে, অভিযোগ নাহিদের পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, ৪ নারী আটক রাজধানীর নতুন বাজারে যাত্রীবাহী বাসে আগুন পাখি শিকারে বাধা দেওয়ায় এয়ারগান দিয়ে যুবককে গুলি নববধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুর-শাশুড়ি ও ননদের বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে মাটিকাটা কাটি নিয়ে বাকবিতন্ডা, বড় ছেলের হামলার শিকার মা-বাবা ও ছোট দুই ভাই বরিশালসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস শরীয়তপুরে কলেজের কনসার্টে ‘নৌকা’ ও ‘জয় বাংলা’ স্লোগান চুরির অভিযোগ তুলে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ

প্রিয় বন্ধুকে শেষবারের মতো বিদায় জানাতে জানাজার কাতারে প্রদীপ সরকার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

জানাজার কাতারে পাশাপাশি দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মধ্যে তিনিও ছিলেন। তবে অন্য সবার চেয়ে আলাদা করে চোখে পড়ছিলেন প্রদীপ সরকার। সনাতন ধর্মাবলম্বী এই মানুষটি এসেছিলেন প্রিয় বন্ধু কামাল হোসেন বাবুলকে শেষবারের মতো বিদায় জানাতে। চোখে তখন জল, মুখে কোনো কথা নেই। শুধু নীরবে দাঁড়িয়ে ছিলেন বন্ধুর জানাজার কাতারে।

চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি গ্রামের প্রদীপ সরকারের সঙ্গে একই উপজেলার দহুলিয়া গ্রামের কামাল হোসেন বাবুলের বন্ধুত্ব বহুদিনের। ধর্ম আলাদা হলেও তাদের সম্পর্কের মধ্যে সেই ভিন্নতার কোনো ছাপ ছিল না। জীবনের নানা সময়ে সুখ-দুঃখ ভাগ করে নিয়েছেন তারা। একসঙ্গে হেসেছেন, আড্ডা দিয়েছেন, বিপদে একে অপরের পাশে দাঁড়িয়েছেন।

কিন্তু বুধবার রাতে সেই বন্ধুত্বের গল্পে নেমে আসে বিষাদের ছায়া। অসুস্থতাজনিত কারণে রাত ১১টার দিকে মারা যান কামাল হোসেন বাবুল। বয়স হয়েছিল ৫৫ বছর। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

বন্ধুর মৃত্যুর খবর পাওয়ার পর নিজেকে সামলে রাখতে পারেননি প্রদীপ সরকার। বৃহস্পতিবার বাবুলের জানাজায় হাজির হন তিনি। জানাজার মাঠে তখন স্বজন, প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিড়। কিন্তু ভিড়ের মধ্যেও প্রদীপ সরকারের অশ্রুসিক্ত চোখ যেন আলাদা এক গল্প বলছিল।

প্রিয় বন্ধুর নিথর দেহের দিকে তাকিয়ে কখনো নীরবে দাঁড়িয়ে ছিলেন, কখনো চোখের পানি মুছছিলেন প্রদীপ। বাবুলের জানাজায় প্রদীপ সরকারের উপস্থিতি তাই শুধু একজন বন্ধুর শেষ বিদায়ে আসা নয়, হয়ে উঠেছে সম্প্রীতি ও মানবিক বন্ধনের এক আবেগঘন দৃশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...