• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ‘ডিসেম্বরে আপার ফেরার কোনো সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ফরিদপুরে প্রায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে জেলার নগরকান্দা থানাধীন তালমার মোড় বাজারস্থ ভাঙ্গা হতে ফরিদপুর গামী মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধার করা ইয়াবা একটি কালো রং এর ট্রলি ব্যাগের ভেতর বিশেষভাবে তৈরিকৃত চেম্বারে রক্ষিত কালো রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো পলি প্যাকেটের ভেতর রাখা ছিল। যার পরিমাণ ৩,৯২০ (তিন হাজার নয়শত বিশ) পিস এবং ওজন ৩৯২ (তিনশত বিরানব্বই) গ্রাম। এ সময় ওই মাদক কারবারির পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ওই মাদক কারবারির নাম মো. জাফর শেখ (৩১), সে পাবনা জেলার বেড়া থানার রাজনারায়ন পুরের মো. জাহিদ শেখের ছেলে।

ইয়াবা উদ্ধার ও মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার মঙ্গলবার রাতে বলেন, এদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন তালমার মোড় বাজারস্থ ভাংগা হতে ফরিদপুর গামী মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালিয়ে ৩৯২০টি ইয়াবাসহ মো. জাফর শেখ (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার নামে নিয়মিত মামলা করা হয়েছে এবং তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।

এছাড়া মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...