• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির সংসদীয় দলের সভা, বিদায়ী মুহূর্তে কাঁদলেন মির্জা ফখরুল ফ্লাইওভারে উঠাতে ব্যর্থ পিংক বাসচালক, সহায়তায় পুরুষ ড্রাইভার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ : ডপলার রিসার্চের জরিপ বরিশালে ইয়াবা ক্রয় করতে এসে জনতার হাতে ধরা এক কলেজ কর্মচারী রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সরকারদলীয় সভা বরিশালে আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার ২০২৮ সালের মধ্যে সব নিবন্ধনহীন কিন্ডারগার্টেন বন্ধ হবে: প্রতিমন্ত্রী কলকাতায় স্ত্রী-সন্তান, শ্বশুরসহ সাংবাদিক দেবাশীষের মৃত্যু মোবাইলে ভয়েস কলের খরচ কমতে পারে, গণশুনানিতে বিটিআরসি গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ৩০

পিরোজপুরে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পিরোজপুরের কাউখালীতে ভাত রান্না করা নিয়ে বিরোধের জেরে কানন বালা (৬৫) নামে এক বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে সুজন বালা (৩০)-এর বিরুদ্ধে। এ ঘটনায় সুজন বালাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিয়ালকাঠী গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, ওই রাতে একবেলা খাবারের জন্য কানন বালা দেড় পট চাল রান্না করেন। কেন দুই পট চাল রান্না করা হয়নি, এ নিয়ে ছেলে সুজন বালার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুজন কাঠের ডাসা দিয়ে মায়ের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার আঘাত করেন। এতে গুরুতর আহত হন কানন বালা।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সোমবার (১৭ আগস্ট) ভোর ৬টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহতের ভাই প্রদীপ মিস্ত্রি বুলু জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল কোতোয়ালি থানা পুলিশের মাধ্যমে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই প্রদীপ মিস্ত্রি বুলু বাদী হয়ে সুজন বালার বিরুদ্ধে কাউখালী থানায় মামলা করেন।

কাউখালী থানার ওসি (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা জানান, ঘটনার পর অভিযান চালিয়ে সুজন বালাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...