• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই মোহনগঞ্জে বারবার ধর্ম বদল করা যুবকের বিরুদ্ধে প্রতারণার মামলা ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা বরগুনায় নারীকে লাঠি দিয়ে মারধরের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব : মির্জা ফখরুল বিআরটিসির মহিলা বাস সার্ভিসে যুক্ত হচ্ছে ফ্রি স্যাটেলাইট ইন্টারনেট বরিশালে ঠিকাদারি কাজ নিয়ে বিরোধে গণপূর্ত নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিত ‘কিস্তির চাপে’ বিষপানে ছেলের মৃত্যু, সেই শোকে মারা গেলেন বাবাও

পিরোজপুরে নেছারাবাদে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পিরোজপুরের নেছারাবাদে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত।

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আগমন ও উদ্বোধনী পর্ব শেষে উপজেলা পরিষদের প্রধান সড়কে ব্যানার-ফেস্টুনসহ একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা পরিষদ পুকুরে নির্বাচিত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

কর্মসূচির মধ্যে আরও রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং সফল মৎস্য চাষি ও শ্রেষ্ঠ উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ। আগামী তিন দিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালন করা হবে।

আলোচনা সভায় মৎস্য খাতের সম্ভাবনা, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

নেছারাবাদ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক বলেন, “মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য চাষিদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচি পালন করা হচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, “মৎস্য খাত দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নেছারাবাদে মৎস্য উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি চাষিদের আরও উৎসাহিত করা প্রয়োজন।”

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষি, উদ্যোক্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...