• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ‘ডিসেম্বরে আপার ফেরার কোনো সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

পারিবারিক বিরোধে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

গাজীপুরের শ্রীপুরে মাদক সেবন ও পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে আব্দুস সামাদ (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) ভোর চারটার দিকে উপজেলার তেলিহাটী ইউনিয়নের সাইটালিয়া গ্রামের সুটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আব্দুস সামাদকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, মাদক সেবনের জন্য টাকা চাওয়া এবং পারিবারিক কলহের জেরে বাবার সঙ্গে বিরোধের একপর্যায়ে আনোয়ার হোসেন তার বাবাকে লাঠি দিয়ে মাথা ও বুকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন আব্দুস সামাদ। ঘটনার পর আনোয়ার পালিয়ে যান।

নিহতের ভাতিজা মোহাম্মদ শহিদ মিয়া বলেন, বেশকয়েক দিন ধরে আনোয়ারের উৎপাত বেড়ে গিয়েছিল। গত রাতে সে বেশি উৎপাত করলে তার বাবা তাকে শাসন করার চেষ্টা করেন। পরে ভোর চারটার দিকে আনোয়ার তার বাবাকে ধাওয়া করে। একপর্যায়ে হাতে থাকা লাঠি দিয়ে মাথায় জোরে আঘাত করে। প্রথম আঘাতেই আমার চাচা মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে আরও কয়েকটি আঘাত করে।

শহিদ মিয়া আরও বলেন, আমি তাকে রক্ষা করতে গেলে আনোয়ার আমাকেও আঘাত করার চেষ্টা করে। পরে চিৎকার করলে সে তার বাবার বুকে পা দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নিহতের ভাই কামরুল ইসলাম বলেন, আমার ভাইকে তার মাদকাসক্ত ছেলে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। পাশাপাশি যারা মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। পলাতক আনোয়ারকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...