• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
নিখোঁজের ৬ দিন পর কক্সবাজার থেকে ২ কিশোরী উদ্ধার উজিরপুরে পুকুরে ডুবে শিশুর মুত্যু পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গৌরনদীতে স্কুলশিক্ষার্থীকে মারধরের পর কানধরে ওঠবস, যুবদল নেতার কারাদন্ড সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল আর্থিক গোয়েন্দা ইউনিট বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ উল্টো পথে এসে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুইজনের ৭ দিনের কারাদণ্ড শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১ লিটার বিদেশি মদ জব্দ পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারিকেল গাছে আটকে থাকা কৃষককের মৃত্যু

পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

স্থানীয়রা জানান দশলাল গ্রামের ফরহাদ আলীর তিন বছর বয়সী শিশু কন্যা মিম আক্তার ও তার ফুফাতো বোন টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মামার বাড়িতে বেড়াতে আসা কবির মন্ডলের মেয়ে আফরিন আক্তার খেলা করছিল। এসময়  সকলের  তারা বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজা খুঁজি করতে থাকে। এরাই এক পর্যায়ে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. জহুরুল হক পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...