• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মনপুরায় মসজিদ থেকে ডেকে দুই ভাইকে পেটানোর অভিযোগ দুর্গাপূজায় ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক অভিনেত্রী নাসিমা খান আর নেই দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ট্রেনের সময়সূচি প্রকাশ বরিশালে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা, আয়াসসহ ৪ জন রিমান্ডে

পাথরঘাটায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফয়জুল ইসলাম আফরোজের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বেলা ১২টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের মধ্যে ৮ থেকে ১০ জনের একটি দল এই হামলা চালায়।

আফরোজকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাখাল চন্দ্র বিশ্বাস বলেন, আহত আফরোজের শরীরে রক্তাক্ত জখম রয়েছে।

এদিকে আহত আফরোজের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অভিযোগে আজ শনিবার সকাল ১০টার দিকে পাথরঘাটা শহরের গোল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। এ মানববন্ধন শেষে দুপুর ১২টার দিকে আফরোজের ওপর হামলা হয়।

আহত আফরোজ জানান, পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের সোর্স ইশা ও ইউনুস হাওলাদারের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী তার ওপর হামলা চালিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, কোস্টগার্ডের সোর্স মো. ইশা বিভিন্ন সময় টাকাওয়ালা নিরীহ লোকজনদের মাদক দিয়ে ফাঁসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এর বিষয়ে বিভিন্ন সময় তিনি (আফরোজ) প্রতিবাদ করলে তার ওপরে ক্ষিপ্ত হয়ে এই হামলা করেছে বলে তিনি দাবি করেন।

স্থানীয় রিকশাচালক মিজানুর রহমান জানান, তিনি একজন যাত্রী নিয়ে পাথরঘাটা উপজেলা পরিষদে গিয়েছিল। তার সামনেই আট ৮ থেকে ১০ জন আফরোজকে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে ব্যাপক মারধর করে। এক সময় আফরোজ অচেতন হয়ে ফ্লোরে পড়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

অভিযুক্ত হামলাকারীদের মধ্যে ইউনুস এবং এনামুল হক জানান, সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এনে আজ শনিবার সকাল ১০টার সময় সদর ইউনিয়নের লোকজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আমরা সেখানে বক্তব্য দিয়েছি। এরপর সবাই বাড়ি চলে গেছে। আফরোজকে কে বা কারা মেরেছে এ ব্যাপারে আমরা কিছুই জানি না।

পাথরঘাটা সদর ইউনিয়নের সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মাহবুব হোসেন সুমন মোল্লা জানান, শনিবার বেলা ১০টার সময় পাথরঘাটার গোল চত্বরে আফরোজের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সদর ইউনিয়নের লোকজনে। এ সময় আফরোজের মাধ্যমে ক্ষতিগ্রস্ত লোকজন মানববন্ধনে ব্যাপক অভিযোগ আনেন।

তিনি বলেন, আফরোজ বরগুনা দুই আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির নাম ভাঙিয়ে নিয়মিত চাঁদাবাজি, জমি দখল ও মামলাবাজি করে আসছেন। এ কারণে স্থানীয় কিছু লোক তার ওপর ক্ষিপ্ত রয়েছে। এসব কারণে হামলা হতে পারে।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, ঘটনার পরপরই হাসপাতালে থানার পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...